শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জম্মু-কাশ্মীরের ডিজিপিকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিনের সফরের মধ্যেই জম্মু ও কাশ্মীরের কারা বিভাগের ডিজিপিকে হত্যার অভিযোগ উঠল। খুনের দায় স্বীকার করল লস্কর-ই-তইবার ভারতীয় শাখা ‘পিপিলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স’ (পিএএফএফ)।

সোমবার জম্মুর উদাইওয়ালায় এক বন্ধুর বাড়ি থেকে ডিজিপি হেমন্তকুমার লোহিয়ার (৫৭) দেহ উদ্ধার করা হয়। তার গলা কাটা ছিলো এবং দেহে পোড়া চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। তার সরকারি বাসভবন সংস্কারের কাজ চলায় বর্তমানে তার বন্ধু রাজীব খাজুরিয়ার বাড়িতে সপরিবারে থাকছিলেন লোহিয়া।

জম্মুর ডিজিপি দিলবাগ সিংহ জানিয়েছেন, প্রথমে লোহিয়াকে শ্বাসরোধ করে খুন করা হয়। তার পর ভাঙা কেচাপের বোতল ব্যবহার করে তার গলা কেটে ফেলে এবং খুনের পর লোহিয়ার দেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছিল।

এদিকে খুনের অভিযোগে লোহিয়ার ২৩ বছর বয়সী ইয়াসির আহমেদ নামে গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে। তার বাড়ি জম্ম ও কাশ্মীরের রামবন জেলায়। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

জম্মুর সিনিয়র পুলিশ অফিসার মুকেশ সিং জানিয়েছেন ইয়াসির আহমেদ গুরুতর বিষণ্নতায় ভুগছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র – একটি ভাঙা কেচাপের বোতল – এবং একটি ডায়েরির মতো প্রমাণ জব্দ করা হয়েছে।

অন্যদিকে পিএএফএফ-এর তরফে ডিজিপিকে হত্যার দায় স্বীকার করে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বিশেষ বাহিনী উদাইওয়ালা, জম্মুতে অভিযান চালিয়ে পুলিশের ডিজি লোহিয়াকে হত্যা করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এত নিরাপত্তাবেষ্টনীর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে এটা একটা ছোট উপহার। এছাড়াও আগামী দিনে এ রকম আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023