শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রধানমন্ত্রী শুধু দেশের দূরদর্শী নেতা নন, বিশ্বেও নন্দিত নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের দূরদর্শী নেতাই নন, তিনি সারা বিশ্বে আজকে নন্দিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বনেতারা প্রধানমন্ত্রীর অগ্রগতি গভীরভাবে উপলব্ধি ও পর্যবেক্ষণ করছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। আমরা তার জন্মদিনে দোয়া করি, মহান রাব্বুল আল আমিন যেন প্রধানমন্ত্রীকে শতবর্ষ আয়ু দান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সঙ্গত কারণেই আমরা বলবো, যতদিন শেখ হাসিনা থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে, ততদিন দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের জনগণের স্বার্থে মহাল রাব্বুল আল আমিনের কাছে দোয়া চাইছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফলতা, দিকনির্দেশনা, সঠিক ও দূরদর্শী নেতৃত্বে আজকে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে। বাংলাদেশ চলছে অগ্রগতির এক নতুন ঠিকানায়। সেজন্যই সবাই প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করছে।

‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি, সেটা তিনি বারবার প্রমাণ করেছেন’- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছার ঘর আলো করে জন্মগ্রহণ করেন তিনি। পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের নেতৃত্ব দেওয়া শেখ হাসিনাকে এখন দক্ষিণ এশিয়ারই অন্যতম সেরা নেতা মনে করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023