শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

মেয়ের সামনে মাকে গলা কেটে হত্যা করল বাবা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের বড়াইগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী বিউটি খাতুনকে (৪০) গলা কেটে হত্যা করেছে স্বামী আব্দুর বারেক সরকার (৪৮)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ ঘরে স্ত্রীকে ধারালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী।

উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুল পাড়ায় এই ঘটনা ঘটে। ঘাতক স্বামী আব্দুল বারেক ওই এলাকার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। তিনি পেশায় ভটভটই চালক। নিহত বিউটি একই এলাকার আলতাফ হোসেনের মেয়ে। তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ঘটনার রাতে ঘরে ১২ বছর বয়সী মেয়ে মাহি আক্তার উপস্থিত ছিল এবং মেয়ের সামনেই এই নৃশংস হত্যাকাণ্ড চালায় আব্দুল বারেক।

প্রতিবেশী ও পুলিশ জানায়, একই এলাকার জনৈক ওয়ার্কশপ মিস্ত্রির সাথে স্ত্রী বিউটি খাতুনের পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে প্রায়ই দাম্পত্য কলহের সৃষ্টি হতো। রাতে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার একপর্যায়ে স্বামী আব্দুল বারেক ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রী বিউটির গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় মেয়ে মাহির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে বিউটি বেগম রক্তাক্ত মৃতদেহে মেঝেতে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মেয়ে মাহি জানায়, তার বাবা তার মাকে হাঁসুয়া দিয়ে গলা কেটে মেরে ফেলেছে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এই ব্যাপারে বাপের নাম যেনও না বলে তার জন্য মেয়েকে শাসিয়ে যায়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023