শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ভূমি অফিসে একই কর্মস্থলে ৩ বছর থাকা কর্মচারীদের বদলির নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীন বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে, তাদেরকে দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করা হয়।

ডিসিদের কাছে পাঠানো নির্দেশনায় সংসদীয় কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, এমতাবস্থায়, একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে, তাদেরকে দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী- একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সব কর্মচারীকে বদলি নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়। মূলত দুর্নীতির প্রবণতা রোধে কোনো কর্মচারীকে একই ভূমি অফিসে দীর্ঘদিন রাখা হয় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023