মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জরুরি তলব পেয়ে আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-সহ দুজন।
সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতায় গোলাবারুদ ও বোমা বাংলাদেশ সীমান্তে পড়ায় এর আগেও একাধিকবার রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করা হয়। এবারও কড়াভাবে সতর্ক করা হবে বলে জানা গেছে।
তবে এতে টনক না নড়লে প্রয়োজনে জাতিসংঘে জানানোর কথা ভাবছে সরকার। গতকাল শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ সমাধান চায়। তবে কাজ না হলে জাতিসংঘে জানানো হবে।