শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

বগুড়ার শেরপুরে রাতে যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের প্রায় অর্ধশত যাত্রী। তবে তাদের সঙ্গে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর হোসেন আলী জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া আহসান পরিবহনের একটি বাস ৪৫ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের ছোনকা বাজার নামক স্থানে পৌঁছালে বাসটিতে হঠাৎ আগুন লাগে। এসময় বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে চলে যান। ফলে কেউ হতাহত হয়নি।
এরপর যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তার দাবি, আমরা ঘটনাস্থলে আসার আগে বাসে থাকা যাত্রীদের মালামাল ও বাসের সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়। যান্ত্রিক ক্রটির কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ছোনকা বাজার এলাকার বাসিন্দা ওবায়দুর রহমান বলেন, রাত দুইটার দিকে হঠাৎ মহাসড়ক থেকে আগুন আগুন শব্দ ভেসে আসে। মুহূর্তের মধ্যে বাড়ি থেকে বের হয়ে দেখি একটি চলন্ত বাস আগুনে পুড়ছে। আর যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদে অবস্থান নিয়ে চিৎকার করছেন। পরে ফায়ার সার্ভিস অফিসে খবর দেই। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

শেরপুর হাইওয়ে পুলিশের গাড়িদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, চলন্ত বাসে আগুন লাগার খবর পেয়ে তারাও দ্রুত ঘটনাস্থলে যান। সেই সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023