শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

গত বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় আট জনকে গ্রেফতার করেছে।
এরা হলো চেক প্রতারণা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার গুনাহার ইউনিয়নের ভান্ডুরিয়া খাগড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আক্কাছ আলী (৫০), নারী ও শিশু নির্যাতন আইনে মামলার গ্রেফতারি পরোয়ানামুলে বড় নিলাহালী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল জলিল প্রামানিক (৫৫), তার স্ত্রী মোছাঃ মনজুয়ারা (৪৮) ও তার দুই ছেলে হাবিব (২২), জমির উদ্দীন প্রামানিক ওরফে মিলন (৩১)। গ্রেফতারি পরোয়ানামুলে বনতেঁতুলিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল রানা (৩৫), তালোড়া মন্ডলপাড়ার মৃত ডা. সাইফুদ্দিন কাজীর ছেলে শাহ্ আলম ওরফে কাজী সুমন এবং দুপচাঁচিয়া মন্ডলপাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম। পুলিশ গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামিদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023