শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে হত্যাসহ একাধিক মামলার আসামী কালা মানিক গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

স্ত্রীর সাথে পরকীয়া এবং আড়াই লাখ টাকা আত্মসাতের প্রতিশোধ নিতে তিনটি হত্যাসহ ৮ মামলার আসামী আখের আলীকে (৩৮) গলা কেটে হত্যা করে তারই সহযোগী হত্যাসহ একাধিক মামলার আসামী কালা মানিক ওরফে বাচ্চু মিয়া(৫৫)।

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে আত্মগোপন করে থাকা কালা মানিককে গ্রেপ্তার করেছে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ। আখের আলীকে হত্যার কারন এবং দায় উল্লেখ করে আদালতে স্বিকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন কালা মানিক ওরফে বাচ্চু।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এতথ্য জানিয়েছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
গত ২২ আগস্ট সকাল সকাল ১০ টায় নন্দীগ্রাম থানা পুলিশ ওমরপুর এলাকায় ধান ক্ষেত থেেেক আখের আলীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। আখের আলী বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড় গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তার নামে আপন বড় ভাই রাশেদ হত্যাসহ তিনটি হত্যা মামলা ছাড়াও ডাকাতি ও ছিনতাই এর অভিযোগে আরো ৫ টি মামলা ছিল।

আখের আলী হত্যার পর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে জানতে পারে ২১ আগস্ট রাত আখের আলী খুন হওয়ার আগ পর্যন্ত কালা মানিক তার সাথেই ছিল। এরপর থেকেই পুলিশ কালা মানিককে সন্দেহের তালিকায় রেখে তদন্ত নামেন। তদন্তকালে পুলিশ জানতে পারে জেল খানায় আখের আলীর সাথে পরিচয় হয় কালা মানিকের। সেখানেই তাদের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। ৬ মাস আগে জামিনে বের হন আখের আলী। আর গত দুই মাস আগে জামিনে বের হন কালা মানিক। আখের আলী জামিনে বের হয়েই কালা মানিকের তৃতীয় স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কালা মানিক জামিনে বের হয়ে তার স্ত্রীর সাথে পরকীয়ার বিষয়টি জানতে পেরে কৌশলে আশ্রয় নেন আখের আলীর বাড়িতে। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করতেন। কালা মানিকের ভাগের আড়াই লাখ টাকা আখের আলীর কাছে রাখতে দেয়। কিছুদিন পর আখের আলী সেই টাকা আত্মসাত করে। এনিয়ে আখের আলীর উপর ক্ষোভ বাড়তে থাকে কালা মানিকের। পরিকল্পনা করে তাকে খুন করে প্রতিশোধ নেয়ার। সেই অনুযায়ী ২১ আগস্ট কালা মানিক আখের আলীকে জানায়, নন্দীগ্রামে একটি দোকানের সিন্দুক ভাঙ্গতে পারলে নগদ টাকা এবং সোনার গহনা পাওয়া যাবে। সেই রাতে আখের আলী তার এক বন্ধুর মটর সাইকেল নিয়ে কালা মানিকসহ ৩ জন নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সিন্দুক ভাঙ্গার জন্য কালামানিক সাথে একটি চাপাতি ও লোহার শাবল সাথে নেন। রাত ১০ টার দিকে তারা নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজারে কাছে মহাসড়কের ধারে একটি বাগানে অপেক্ষা করতে থাকে। একপর্যায় কালা মানিক তার হাতে থাকা লোহার শাবল দিয়ে আখের আলীর মাথায় আঘাত করে। আখের আলী দৌড়ে ধান ক্ষেতে পড়ে গেলে সেখানেই চাপাতি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে কালা মানিক। এরপর মটরসাইকেল ও আখের আলীর মোবাইল ফোন ফেলে রেখে দুই জন পালিয়ে যায়।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালা মানিক ওরফে বাচ্চুকে টার্গেট করেই পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় তার অবস্থান। সেখানে পুলিশের একটি টীম পাঠানোর পর ৭ দিন ধরে অভিযান চালিয়ে কালা মানিককে গ্রেপ্তার করা যায়নি। কালা মানিক অবস্থান পরিবর্তন করে খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে অবস্থান নেন।

পরবর্তীতে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টিম খাগড়াছড়ি সদর থানাধীন দাতকুপিয়া গ্রামে অভিযান পরিচালনা করিয়া জানিতে পারে যে, কালা মানিক ওরফে বাচ্চু মিয়া উক্ত গ্রাম থেকে ২৫ কিলোমিটকর দুরে কালা পাহাড় নামক টিলায় অবস্থান করছে। ১২ সেপ্টেম্বর ভোরে কালা মানিক ওরফে বাচ্চু মিয়াকে উক্ত পাহাড়ের টিলা হইতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে ঘটনাস্থলে নিয়ে এসে হত্যার কাজে ব্যবহৃত একটি মাংস কাটা চাপাতি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত কালা মানিক ওরফে বাচ্চু মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে নন্দীগ্রাম থানায় ধর্ষনের পর হত্যা মামলা ছাড়াও শাজাহানপুর ও শিবগঞ্জ থানায় ডাকাতি, চুরি ও ছিনতাই এর মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023