শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলীতে ইয়াবা, চাকু, টাকাসহ গ্রেফতার ৩

গাবতলী (বগুড়) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

বগুড়ার গাবতলীতে ইয়াবা বিক্রির সময় ইউপি সদস্য জাকের হোসেন জাকের ও দুই সহযোগী নিয়ে ইয়াবা, ধারালো বার্মিজ চাকু ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। ২৯ আগষ্ট দিবাগত রাতে তাদেরকে ভুলিগাড়ী প্রাইমারী স্কুলের পাশে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানাসুত্রে জানাগেছে, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভুলিগাড়ী সরকারী প্রাইমারী স্কুলের পার্শ্বে অন্ধকারেরমধ্য ২৯ আগষ্ট রাতে মাদক বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলামের নির্দেশে, গাবতলী মডেল থানার এস আই হাফিজুর রহমান, এস আই ফজলুল হক, এস আই সুজল কুমার দেবনাথ, এ এস আই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনার স্থানে অভিযান চালায়। এসময় ৬৫ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা, একটি ধারালো বার্মিজ চাকু ও ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার ২শত টাকাসহ দুর্গাহাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভুলিগাড়ী গ্রামের জাহিদুল ইসলাম কালু মেকারের ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন জাকের (৩৫), বঠিয়াভাঙ্গা গ্রামের মোখলেছার রহমানের ছেলে সুরুজ মিয়া (২৫), নিজ দুর্গাহাটা বাজার এলাকার আব্দুল মালেক এর ছেলে মানিক (২৮) কে হাতে নাতে গ্রেফতার করে।
এব্যপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্য জাকির হোসেন জাকেরের নামে বিজ্ঞ আদালতে একাধিক মাদকের মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ৩০ আগষ্ট তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023