শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউরোপে হাহাকার, প্রতিদিন ৯৫ কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ইউরোপজুড়ে যখন জ্বালানির দাম আকাশ ছোঁয়া, তখন প্রতিদিন এক কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৫ কোটি ৮ লাখেরও বেশি টাকা) সমমূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্তাদ এনার্জি জানিয়েছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্যাসক্ষেত্রে প্রতিদিন গড়ে এক কোটি ডলার মূল্যের ৪.৩৪ মিলিয়ন ঘন ফুট গ্যাস পোড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ গ্যাস আগে জার্মানিতে রফতানি করা হতো। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলছেন, রাশিয়া এই গ্যাস পুড়িয়ে ফেলছে কারণ, এটি কোথাও বিক্রি করতে পারছে না।
গ্যাস পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হচ্ছে তাতে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমের পরটোভায়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট থেকে এই গ্যাস আসছে।

জার্মানিতে গ্যাস পৌঁছে দেওয়া নর্ডস্টিম-১ পাইপলাইনের একটি কমপ্রেসর স্টেশনের কাছে এ গ্যাসক্ষেত্র অবস্থিত, যেখান থেকে সমুদ্রের নিচ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করতো রাশিয়া।

গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রাশিয়া যন্ত্রিক ত্রুটির কথা বলে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, স্কাই নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023