শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বগুড়ার শাজাহানপুরে বৃহস্পতিবার (২৫ আগস্ট) মাদক বিরোধী অভিযানে (দুই হাজার আট’শ) ২,৮০০ পিস ইয়াবাসহ হামিদা (২৪) নামের এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতারকৃত আসামি, কক্সবাজারের টেকনাফের বরাইতলী এলাকার মিসবাহ উদ্দিনের স্ত্রী হামিদা (২৪)।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬ টার দিকে  শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে  চট্টগ্রাম থেকে আসা চিলমারীগামী মামুন এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস তল্লাসী করে হামিদার ভ্যানিটি ব্যাগ থেকে (দুই হাজার আট’শ) ২,৮০০  পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো অ্যাস্ফিটামিনযুক্ত।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়ার উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023