শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বরগুনায় দুই এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২

বরগুনায় শোক দিবসে ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনায় বরগুনা জেলা পুলিশের কর্মকর্তাসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে বরগুনা জেলা পুলিশের এক পদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইন্সের কনস্টেবল রাফিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কেএম সানি এই তিনজনকে প্রত্যাহার করে ভোলা জেলা পুলিশের সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশের এএসআই ইসমাইল ও ডিবি পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনায় মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার করে প্রথমে বরিশাল রেঞ্চে এবং পরে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়ে জানতে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাচানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমানের (প্রশাসন ও অর্থ) মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023