শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ভোলায় স্বেচ্ছাসেবকদল নেতা রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যায় বগুড়া শহর যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ভোলায় স্বেচ্ছাসেবকদল নেতা রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের রক্ত দিয়েই তাদেও শোকের মাস শুরু করলো। আগস্ট মাসকে আওয়ামী লীগ বলে শোকের মাস। আর সেই মাস শুরু করেছে রহিম-নুরে আলমের রক্ত দিয়ে । আওয়ামী লীগ বলে কাঁদো বাঙ্গালী কাঁদো। বাঙ্গালী কাঁদবে না, তাই কাঁদাল। আওয়ামীলীগ শুরু রহিম ও নুরে আলম পরিবারকে কাঁদায়নি, সারা দেশের মানুষকে কাঁদিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরোও বলেন, আব্দুর রহিম ও নুরে আলম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।এই রক্তকে ধারণ করে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের আরো শক্তিশালী হয়ে আরো গতিশালী হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পুলিশের গুলিতে আমার গণতন্ত্রগামী ভাইয়ের রক্ত ঝরেছে। বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি’র সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক হারুন অর রশিদ সুজন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়। এছাড়াও বক্তব্য রাখেন শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিপলু, জাহিদ, আবু সাইদ, সাদ্দাম,সদস্য মেফতা আল রশিদ মিল্টন, রোকন,রাশেদ, রহিম, সন্তু, পাশা, বাপ্পি,রুবেল, মিঠু, ফয়সাল, উৎসব, মনির, ছোটন, শামীম, শাহিন, মোজাম,স্বপন, নেহাল,মোখলেস, মোনারুল,রনি,শুভ, কোকন,রসুল,স্বাধীনসহ বিভিন্ন ওয়াডের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023