শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন বগুড়ার সবুজ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজেদুর রহমান সবুজ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়।
৩১ জুলাই রাতে সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদায়ন করা হয়। সাজেদুর রহমান সবুজ বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব।

এর আগে তিনি মাস্টার দ্যা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজনীতির পাশাপাশি ক্যাম্পাসে সহশিক্ষা কার্যক্রমগুলোতে পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন “বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়” এর সভাপতি ছিলেন। এছাড়া তিনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কনফারেন্স গুলোতে সফলভাবে অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023