শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

একদিনে তিন নারীকে ফাঁসিতে ঝুলালো ইরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

ফাঁসিতে ঝুলিয়ে একই দিনে তিন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত ২৭ জুলাই দেশটির পৃথক কারাগারে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। স্বামী হত্যার দায়ে এই নারীদের ফাঁসি দেয় ইরান।

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার তিন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানায় আইএইচআর। ইরানে নারীদের ফাঁসি দেওয়ার ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ জানিয়েছেন আইএইচআর।
ইরান হিউম্যান রাইটস বলছে, গত ২৭ জুলাই ওই তিন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়ে চলতি বছরে এখন পর্যন্ত কমপক্ষে ১০ নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় সানানদাজ শহরের কারাগারে সোহেলি আবেদি নামের এক নারীকে ফাঁসি দেওয়া হয়। মাত্র ১৫ বছর বয়সে সোহেলির বিয়ে হয়েছিল। বিয়ের ১০ বছর পর তিনি স্বামীকে হত্যা করেন। ২০১৫ সালে এ ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন।

অন্যদিকে, পাঁচ বছর আগে স্বামীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন ফারানাক বেহেস্তি নামের আরেক নারী। তাকে উর্মিয়া শহরের উত্তর–পশ্চিমাঞ্চলের একটি কারাগারে ফাঁসি দেওয়া হয়। সূত্র: বিবিসি, ডেইলি মেইল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023