ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে দেশের চার পৌরসভা ও দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। একইসাথে ১৫ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পদ্ধতিতে। ইসি সূত্রে জানা যায়, ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব নির্বাচনে আট শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভাগুলো হলো- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ।
এছাড়া ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের সীতাকুণ্ড ও মেহেরপুরের গাংনী পৌরসভার একটি করে ওয়ার্ডে উপ-নির্বাচন হবে। এসব উপ-নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হচ্ছে। এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট হবে। এ দুটি স্থানেও ইভিএম ব্যবহার হচ্ছে। আরও পড়ুন আজ ৬৮ ইউপির ভোট
একইসাথে ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছেঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাঁচোর ও নন্দুয়ার; পাবনার সাথিয়া উপজেলার করমজা; টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কাইতলা (উত্তর); চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁ এবং লক্ষ্মীপুরের রামগতি বড়খেরী ও চরআবদুল্যাহ।
মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পৌরসভা ও উপজেলা পরিষদগুলোর ভোট হবে। সেসব স্থানে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আর ইউনিয়ন পরিষদের ভোট হবে ব্যালট পদ্ধতিতে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়ন জমার শেষ সময় ছিলো ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো ৭ জুলাই।
যেসব স্থানে উপনির্বাচন হবে সেখানে প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করাসহ বিভিন্ন কারণে চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন পদ শূন্য আছে।