শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টাকা রাখতে মাটির নিচে বাংকার বানান অর্পিতা!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে পাওয়া বিপুল টাকার উৎস নিয়ে আলোচনা চলছেই। এবার সেই আগুনে ঘি ঢেলে দিলেন অর্পিতার মামি স্বপ্না চক্রবর্তী। তার দাবি, অর্পিতা গ্রামে নতুন যে বাড়িটি বানিয়েছেন, তার মাটির নিচে তৈরি করা হয়েছে বাংকার। সেখানেও টাকা লুকানো থাকতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়ায় মথুরাবাটি গ্রামে মাস তিনেক আগে সাদা রঙের একতলা বাড়ি বানান অর্পিতা। সেই বাড়িতেই নাকি টাকা রাখার জন্য মাটির নিচে বাংকার করা হয়েছে।

স্বপ্না চক্রবর্তী বলেন, ‘রাজমিস্ত্রিদের মুখে শুনেছিলাম বাংকার বানানোর কথা। সে সময় এত গুরুত্ব দেইনি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা গ্রেফতার হওয়ার পর মনে হচ্ছে ওখানে টাকা লুকানো থাকতে পারে। তাই পুলিশের একবার ওই বাড়ি তল্লাশি করে দেখা উচিত।’

তিনি আরও জানান, একসময় ওই গ্রামে অর্পিতার দাদু, মামা ও মাসি থাকতেন। পরে তারা চলে যান। জায়গাটা পরিত্যক্ত হয়ে যায়। সেই জায়গায় নতুন বাড়ি তৈরি করেন অর্পিতা। অর্পিতার নতুন বাড়ির সামনেই মামাবাড়ি, যার নাম সীতা ভবন।

গ্রামবাসীরা জানায়, অর্পিতার মামা তপন চক্রবর্তী গ্রামে দরিদ্র বলেই পরিচিত ছিলেন। কিন্তু আচমকাই তাদের অবস্থা বদলে যায়। কয়েক মাস আগেই নতুন বাড়ি হয় অর্পিতার মামাদের। পাশাপাশি পুরোনো বাড়িটিও নতুন করে তোলা হয়।

জানা গেছে, জাঙ্গিপাড়ার মামাবাড়িতে মাঝে-মধ্যেই অর্পিতাকে নিয়ে আসতেন পার্থ চট্টোপাধ্যায়। তিনিই নতুন বাড়ি তৈরি করে দেন। পাশে তৈরি হয় আরও একটি বাড়ি। এই বাড়ি তৈরির জন্য জোর করে জমি দখল করে নেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতার বাসায় অভিযান চালিয়ে ২১ কোটি টাকা ছাড়াও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023