শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে যে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে কোরীয় উপদ্বীপে বর্ধিত সাবমেরিন মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, দুই দেশের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।

হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে, “আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের ‘সামরিক সংঘাত’ বন্ধ না করলে তাদেরকে ‘অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জ’ এবং ‘অনভিপ্রেত পরিণতির’ সম্মুখীন হতে হবে।”

উত্তর কোরিয়ার নিরস্ত্রিকরণ ও শান্তি বিষয়ক ইন্সটিটিউটের উপ-পরিচালক চো জিন বলেছেন, দক্ষিণ কোরিয়া-আমেরিকা যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
চো জিন বলেন, “আমেরিকা ও তার মিত্ররা আমাদের সঙ্গে সামরিক সংঘাতের পথ বেছে নিলে তারা অপ্রত্যাশিত নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হবে।”

তিনি আরও বলেন, “আমেরিকা যখন আমাদেরকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখায় তখন ওয়াশিংটন যেন এ বিষয়টি মাথায় রাখে যে, আমরাও একই অস্ত্র দিয়ে জবাব দিতে পারি।”

জিন আরও সতর্ক করে দিয়ে বলেন, “আমেরিকা আমাদের বিরুদ্ধে তার ‘আত্মঘাতী সংঘাতের নীতি’ পরিহার না করলে তাকে অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হবে।

উত্তর কোরিয়া ও আমেরিকা নিয়মিত বিরতিতে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালের পর এই প্রথম দু’দেশের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া হতে যাচ্ছে। এসব মহড়াকে নিজের জন্য হুমকি বলে মনে করে উত্তর কোরিয়া। দেশটি প্রতিটি মহড়ার ব্যাপারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। সূত্র: বিজনেস ইনসাইডার, এবিসি নিউজ, সিটিভি নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023