শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে সই করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ছয় মাসে পড়তে যাচ্ছে। তবে দেশ দুটি কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানিতে সমঝোতায় পৌঁছেছে। শুক্রবার (২২ জুলাই) এ সংক্রান্ত একটি চুক্তি সই হতে যাচ্ছে তুরস্কে।

দেশটির রাজধানী ইস্তাম্বুলে দুই পক্ষের প্রতিনিধিরা বসবেন। জাতিসংঘের নেতৃত্বাধীন এই বৈঠকে থাকবেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাছাড়া মধ্যস্থতাকারী তুরস্কের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হবে চুক্তি সই।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক টুইট বার্তায় জানান, ‘শস্য রপ্তানি চুক্তি, যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তাম্বুলে শুক্রবার প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের চুক্তি সই হবে।’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কয়েক দফা বেড়ে গেছে। ফলে খাদ্যসংকটে পড়েছে অনেক দেশ।

গেলো দুমাস ধরে খাদ্যপণ্যের দাম কমাতে যুদ্ধরত দেশগুলোর সঙ্গে দফায়-দফায় আলোচনা করে আসছে জাতিসংঘ ও তুরস্ক। অবশেষে সেই উদ্যোগ সফল হতে যাচ্ছে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে কার্যত বন্ধ থাকে কৃষ্ণসাগরের বন্দরগুলো। শুধু ওডেসা বন্দরেই আটকা পড়ে ২৫ মিলিয়ন টন শস্য। চুক্তি সইয়ের ফলে রাশিয়ার খাদ্যপণ্যসহ সারও রপ্তানি হবে এই সমুদ্রপথে।

বিশ্বে খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। বৈশ্বিক গম রপ্তানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে তারা। কমপক্ষে ২৬টি দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া-ইউক্রেনের ওপর নির্ভরশীল।

সূত্র: এএফপি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023