শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ময়লার গাড়িতে মোদি-যোগীর ছবি, চাকরি গেল পরিচ্ছতাকর্মীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি ময়লার গাড়িতে তোলায় চাকরি হারিয়েছেন এক পরিচ্ছতাকর্মী। সম্প্রতি এ ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মথুরার পৌরসভায়। এ নিয়ে একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের দুটি বাঁধাই করা ছবি ময়লার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন এক পরিচ্ছন্নতাকর্মী। বিষয়টি সেখানে দুজন তীর্থযাত্রীর নজরে তা পড়লে তারা বাধা দেন। তাদের বলতে শোনা যায়, মোদি-যোগী ভারতের হৃদয়। এ কাজ করা উচিত হয়নি। অন্যদিকে, ওই পরিচ্ছতাকর্মী বলেন, আমি তো কিছু করিনি। ছবিগুলো আবর্জনার মধ্যে পড়ে ছিল, তুলে গাড়িতে রেখেছি। তবে এ ঘটনা ছড়িয়ে পড়লে চাকরি থেকে বের করে দেয়া হয় তাকে।

এদিকে, টুইটারে এ ভিডিও এবং পরিচ্ছতাকর্মীকে চাকরিচ্যুত করার ঘটনা নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী একটি সংসদীয় পদ এবং অবশ্যই সবারই তাকে সম্মান করা উচিত। অনেকে আবার প্রতিবাদ করে বলছেন, ব্যক্তি যেই হোন না কেনো, ছবি তো পুরোনো হয়ে যায় এবং এক সময় নষ্ট হয়। এখন ওই নষ্ট ছিন্ন ছবি ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি?

এ নিয়ে মথুরা-বৃন্দাবন পৌরসভার অতিরিক্ত কমিশনার সত্যেন্দ্রকুমার তিওয়ারি বলেন, ওই লোক না বুঝে ছবিগুলো তার গাড়িতে রেখেছিলেন। আমরা খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নিয়েছি। ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে। খবর এনডিটিভির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023