শিরোনাম :

যুক্তরাষ্ট্রেরও ভুল আছে : বাইডেনকে সৌদি যুবরাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেন বাইডেন। এর পাল্টা জবাবে সৌদি যুবরাজ বলেছেন, যুক্তরাষ্ট্রেরও ভুল আছে।

বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে প্রিন্স সালমান বাইডেনকে বলেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগির হত্যার মতো ভুল ঠেকাতে কাজ করেছে। দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়েছে। তিনি বলেন, ইরাকযুদ্ধের মতো কিছু ভুল যুক্তরাষ্ট্রও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার বৈঠকে খাশোগি হত্যার জন্য যুবরাজকে অভিযুক্ত করার জবাবে এসব কথা বলেন মোহাম্মদ বিন সালমান। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করেন বাইডেন।

এ সময় আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যা এবং ইরাকে বন্দী আবু ঘারিবের ইস্যুও তোলেন সৌদি যুবরাজ।

বৈঠকে ওয়াশিংটন পোস্ট-এর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য প্রিন্স সালমানকে দায়ী করেন বাইডেন। বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি প্রিন্স মোহাম্মদকে বলেছেন, ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোগি হত্যার জন্য দায়ী করেন প্রিন্স সালমানকে।

বাইডেন বলেন, ‘আমি সবসময় যেমন করি, আমি স্পষ্ট করে দিয়েছি যে মানবাধিকারের বিষয়টি আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তিনি আরও বলেন, ‘খাশোগি হত্যার বিষয়টি বৈঠকে উত্থাপন করেছি, আমি সে সময়ে এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি তা স্পষ্ট করে দিয়েছি’।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফর ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। শুক্রবার জেদ্দায় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শুরুর আগে নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার মধ্যে এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সংকট মেটাতে মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব সফর বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023