শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিহত শিনজো আবের দলের নির্বাচনে বড় জয়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

নির্বাচনের কয়দিন আগেই জনসভায় এক যুবকের গুলিতে নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে তাকে ছাড়াই তার দল দেশটির উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনের তথ্য মতে, শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয় পেয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলটির পার্টনার কোমিটো পেয়েছে ১৩টি আসন।

উল্লেখ্য, জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। দেশটির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।

এছাড়া তার দাদা ও চাচাও জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিনজো আবের বাবা ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সাবেক মহাসচিব ছিলেন। সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023