হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০২২

এবারের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (১৪ জুলাই)। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস (ঢাকা)।

হজ অফিস থেকে জানা যায়, একইদিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023