শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রবল বর্ষণে পাকিস্তানে নিহত ৭৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

প্রবল বর্ষণের কবলে পড়ে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। যার মধেয় শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই মারা গেছেন ৩৯ জন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এসব তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, প্রবল বর্ষণের ফলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। মন্ত্রী শেরি রেহমান প্রাণহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, আপাতত বৃষ্টি থামার তেমন কোনো লক্ষণ নেই। ভারী বৃষ্টি থাকবে আরও একদিন। এছাড়া নিম্নাঞ্চলেও হতে পারে জলাবদ্ধতা।

জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকতে হবে।

জলবায়ু পরিবর্তনের কারণেই এই দুর্যোগ ঘটছে বলে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই দুর্যোগে মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023