শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়ার চোখ এবার দনেৎস্কে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক পূর্ণ নিয়ন্ত্রণের পর রাশিয়ার সেনাবাহিনী এবার দনেৎস্কে হামলা জোরদার করছে। লুহানস্কের মেয়র গতকাল এ কথা বলেছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও বলেছেন, হারানো অঞ্চল আবারও পুনরুদ্ধার করা হবে। অন্যদিকে সুইজারল্যান্ডে এক ডজনেরও বেশি দেশের নেতৃবৃন্দ ইউক্রেন নিয়ে বৈঠকে বসেছেন। মূলত যুদ্ধপরবর্তী ইউক্রেন পুনর্গঠন বিষয়ে তারা আলোচনা করেন। খবর বিবিসি ও আল জাজিরা।

রুশ বাহিনী সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে হামলা জোরদার করেছে। লুহানস্ক ও দনেৎস্ক মিলে দনবাস অঞ্চল গঠিত। ২৪ ফেব্রুয়ারি ‘রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের’ আগেই মস্কো এ দুটি অঞ্চলকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দেয়। এই দুটি অঞ্চলে ২০১৪ সালের পর থেকেই রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলে আসছে। চলমান যুদ্ধে রুশ বাহিনী এখন দনবাস দখলে মরিয়া হয়ে লড়াই করছে। এ পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই লুহানস্ক দখল করেছে রাশিয়া। ওই এলাকা থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। লিসিচাঙ্ক দখলে আসার পর গত রবিবার রাশিয়া লুহানস্কের সব অংশ তাদের ও মিত্র লুহানস্ক পিপলস রিপাবলিক বাহিনীর কব্জায় এসেছে বলে ঘোষণা করে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন লুহানস্ক দখল করায় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, লুহানস্ক ‘স্বাধীন’ করতে যেসব সেনা লড়াই করেছে তাদের এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন আর বাকি সেনাদের উচিত লড়াই চালিয়ে নেওয়া।

এদিকে লুহানস্কের মেয়র সেরিহি হাইদাই বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, লুহানস্কের সব এলাকা দখলের পর রাশিয়া এখন চেষ্টা করবে পাশর্^বর্তী দনেৎস্ক দখল করতে। তিনি আরও বলেন, স্লোভিয়ানস্ক ও মাখমোটে হামলা তীব্রতর হবে। যদিও কিয়েভ বলছে, তাদের সেনারা পুনরায় সংঘটিত হয়ে দূরপাল্লার পশ্চিমা অস্ত্রশস্ত্রের সাহায্যে দখল হারানো ভূমিগুলোতে পাল্টা আক্রমণ করবে।

অন্যদিকে সুইজারল্যান্ডে বৈঠকে নেতৃবৃন্দ জানিয়েছেন, দ্বিতীয় বিশ^যুদ্ধের পর জার্মানিকে যেভাবে পুনর্গঠনে সহায়তা করা হয়েছিল যুদ্ধবর্তী ইউক্রেনেও তেমন সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন পাউন্ড তহবিল গঠন করা হয়েছে।

এদিকে লুহানস্ক অঞ্চল কব্জায় আসার সংবাদকে উদ্যাপন করেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ নভোচারীরাও। রুশ মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্কে মস্কোর বিজয়কে ‘পৃথিবী ও মহাকাশ উভয় জায়গাতে উদ্যাপনের মতো মুক্তির দিন’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি এ উপলক্ষে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে যেখানে হাস্যোজ্জ্বল তিন মহাকাশচারী ওলেগ আরতেমেয়েভ, ডেনিস মাতভিভ ও সের্গেই কোর্সাকভকে রাশিয়ার স্বীকৃতি পাওয়া দুই প্রজাতন্ত্র লুহানস্ক পিপলস রিপাবলিক ও দানৎস্ক পিপলস রিপাবলিকের পতাকা ধরে রাখতে দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023