হজে গিয়ে ২৮ দিনে ১১ বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

সৌদি আরবে করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নতুন একজন নিয়ে এ নিয়ে গত ২৮ দিনে মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইটি বিষয়ক হেল্প ডেস্ক থেকে জানা যায়, সর্বশেষ শুক্রবার মারা যান নায়লা আক্তার, ৫১ বছর বয়সী এই নারীর বাড়ি মাদারীপুর জেলায়।

হজে গিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ১১ জনের মধ্যে সাত জন পুরুষ এবং চারজন নারী বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে হজের আগে ঢাকা থেকে শেষ ফ্লাইট যাচ্ছে রোববার। গত ৫ জুন বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যায় সৌদিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023