শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

ভারি বৃষ্টির সময় বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২ জুলাই) রাজ্যটির বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সূত্র জানিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ছিল ৯৩ দশমিক ২ মিলিমিটার। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮ দশমিক ৮ মিলিমিটার।

রাজ্যটিতে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গেছে। আগামী ৪ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023