শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৮১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। ধ্বংসস্তূপে এখনো আটকা আছেন আরও ৫৫ জন। রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।

উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি বলেন, ‘৮১ জনকে আমরা হারিয়েছি। যাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা রয়েছেন।’

উদ্ধারকাজ চালাতে কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ২৯ জন বাসিন্দাও। উদ্ধারকাজ এখনো চলছে।

বৃহস্পতিবার (৩০ জুন) টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধসের এ ঘটনা ঘটে। সেখানে ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।

এদিকে, ঘটনার পর খোঁজ খবর জানতে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া ডট কম, আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023