শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউরোপে সামরিক শক্তি বাড়ানো হবে : যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বুধবার বলেছেন ইউরোপে ন্যাটোর সামরিক শক্তি আগের যেকোনো সময়ের থেকে বেশি বাড়ানো হবে। কারণ বর্তমানে ন্যাটোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এ লক্ষ্যে পোল্যান্ডে ন্যাটোর স্থায়ী সামরিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন তিনি।

এর আগে গতকাল মাদ্রিদে ন্যাটো সম্মেলন শুরুর আগে বুধবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে বৈঠকে বাইডেন বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন ন্যাটোর প্রয়োজনীয়তা বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, প্রতিটি ভূখণ্ডে সবদিক থেকে হুমকি মোকাবেলায় ন্যাটোকে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়াও ইউরোপে সেনা মোতায়েনের পরিসর বাড়ানোর পাশাপাশি স্থল, নৌ এবং আকাশ পথে ন্যাটোকে শক্তিশালী করতে সামরিক সক্ষমতা জোরদার করা হবে।
বাইডেন আরও জানান, বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলোতে এক লাখ সেনা ইউরোপের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। এখন স্পেনে আমেরিকার নৌবহরে ডেস্ট্রয়ারের সংখ্যা বাড়িয়ে ছয়টি করার পাশাপাশি পূর্ব ইউরোপে আমেরিকার প্রথম সামরিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। সেই সাথে রোমানিয়ায় তিন হাজার যোদ্ধা ও অতিরিক্ত দুই হাজার সেনার বাড়তি একটি ব্রিগেড পালাক্রমে দায়িত্ব পালন করবে।

এছাড়া, জার্মানি এবং ইতালিতে আকাশপথে বাড়তি সুরক্ষাসহ সামরিক সক্ষমতা বাড়ানো ও ব্রিটেনে যুদ্ধ বিমানের দুটি স্কোয়াড্রন পাঠানো হবে। বাইডেন বলেন, মিত্রদের সাথে নিয়ে প্রতিটি ভূখণ্ডে সব দিক থেকে হুমকি মোকাবেলায় ন্যাটোকে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। সূত্র : গার্ডিয়ান/আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023