শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াইয়ে স্টেডিয়াম ভেঙে নিহত ৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

কলম্বিয়ার মধ্যাঞ্চলে ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের কাঠামো ভেঙে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের মতো। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, লড়াই চলার সময়ে দর্শক বোঝাই তিনতলা কাঠের কাঠামোটি ভেঙে পড়ে। খবর বিবিসির।

টলিমা এলাকার এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ আয়োজন করা হয়েছিল। দেশটির ঐতিহ্যবাহী এ আয়োজেন ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করে।

দুর্ঘটনার পর এ ধরনের আয়োজন নিষিদ্ধ করতে স্থানীয় কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ‘মানুষ বা প্রাণী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের আর কোনো আয়োজনের অনুমতি দেওয়া বন্ধ করতে আমি মেয়রকে বলেছি।’

টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই নারী, এক পুরুষ এবং এক শিশু রয়েছে। তিনি আরও জানান, অন্তত ৩০ জন মারাত্মক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জনপ্রিয় সান পেড্রো উৎসবের অংশ হিসেবে রোববার এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। তবে টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানিয়েছেন, আঞ্চলিক কর্তৃপক্ষ কোরালেজা আয়োজন নিষিদ্ধ করার পদক্ষেপ নেবে। এ আয়োজন প্রাণীর জন্য বিপজ্জনক এবং নিষ্ঠুরতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023