স্বপ্নের সেতু হয়ে মুহূর্তেই পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওপারে শরিয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ১২টা ৩৬ মিনিটে আরেকটি ফলক মঞ্চে যান তিনি। সেখানে দ্বিতীয় দফায় মোনাজাতে অংশ নেন।
এরপর তিনি মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।
পথিমধ্যে সেতুতে নেমে তিনি বিমান বাহিনীর মনোজ্ঞ প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাজিরা প্রান্তে সেতুর মোড়ক উন্মোচনের সময় প্রধানমন্ত্রীর এক পাশে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড মসিউর রহমান এবং অপর পাশে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
এসময়ে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ।