সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছেছেন। তিনি মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান।

সেখানে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ত্রাণ কার্যক্রম, উদ্ধার তৎপরতা ও অন্যান্য বিষয়ে সার্বিক দিকনির্দেশনা দেবেন। এছাড়াও বন্যা দুর্গত কয়েকজনের হাতে ত্রাণ তুলে দেবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে সকাল ৮টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন। টানা দুই ঘণ্টার সফরে তিনি কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটের যেসব এলাকায় বন্যা উপদ্রুত হয়েছে, সেসব এলাকা তিনি পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে এসব এলাকা দেখেছেন। এসব এলাকার মানুষ কতটা দুর্ভোগে আছেন, বিচ্ছিন্ন দ্বীপের মতো পানিবন্দি হয়ে আছে যেসব বাড়ি সেসব লক্ষ্য করেছেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে জানানো হয়, দুটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করবেন। একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-১, ব্যক্তিগত চিকিৎসক, এডিসি ও বিটিভির ক্যামেরাম্যান যাওয়ার কথা রয়েছে।

আরেকটি হেলিকপ্টারে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের কয়েকজন নেতা, সরকারি কর্মকর্তা ও মিডিয়া কর্মীরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023