শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

গুগলকে ২৪৫ মিলিয়ন ডলার জরিমানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

গুগলকে ২৪৫ মিলিয়ন ডলার জরিমানা করেছেন মেক্সিকোর একটি আদালত। শুক্রবার (১৭ জুন) রাজধানী মেক্সিকো সিটির ওই আদালত গুগলকে মেক্সিকান এক আইনজীবীকে জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর টাইমস নাউ নিউজ’র।

খবরে বলা হয়, মার্কিন একটি ব্লগ মেক্সিকান ওই আইনজীবীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করেছিল। আর ব্লগটি প্রচারের অনুমতি দিয়েছিল টেক জায়ান্ট গুগল। তবে গুগল জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। এক বিবৃতিতে টেক জায়ান্ট জানায়, ‘পাঁচ বিলিয়ন পেসো (২৪৫ মিলিয়ন ডলার) জরিমানার বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা এ রায়ের নিন্দা জানাই।’

মেক্সিকান আইনজীবী উলরিচ রিচার মোরালেসের অভিযোগ, প্রযুক্তি প্ল্যাটফর্মটি একটি ব্লগ প্রচারের অনুমতি দিয়েছিল, যেখানে তাকে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত দেখানো হয়েছে। আর সেখানে দেখানো নথিগুলোতে মিথ্যা তথ্য প্রচার করা হয়।
এদিকে গুগল এক বিবৃতিতে বলেছে, মেক্সিকোর আদালতের এ রায় ‘মত প্রকাশের স্বাধীনতা ও অন্যান্য মৌলিক নীতিমালাকে ক্ষুণ্ন করে। আমরা বিশ্বাস করি, ফেডারেল আদালতগুলো কঠোরভাবে কাজ করবে।’ রায়টি স্বেচ্ছাচারী ও ভিত্তিহীন উল্লেখ করে গুগল আরও জানায়, আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023