শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মহানবী মুহাম্মদ (সা.) কে অপমানের জবাবেই কাবুলে শিখ উপাসনালয়ে হামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিখ উপসনালয়ে হামলার দায় শিকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ হামলার বিষয়ে আইএস বলেছে, ভারতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) অপমান করার বদলা হিসেবে চালানো হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে মহানবী সম্পর্কে বিজেপি নেতা নূপুর শর্মার মন্তব্যের কারণে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।

হামলার বিষয়ে আইএসের পক্ষ থেকে বলা হয়, তাদের একজন যোদ্ধা কাবুলে হিন্দু ও শিখ মুশরিকদের একটি মন্দিরে প্রবেশ করে গার্ডকে হত্যা করে। পরে তার মেশিনগান এবং হ্যান্ড গ্রেনেড দিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর গুলি চালায়। এ ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

এদিকে গুরুদুয়ারায় কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী অবস্থান করছিলেন উল্লেখ করে তালেবান সরকারের এক মুখপাত্র জানান, আক্রমণকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে যাচ্ছিল। লক্ষ্যে পৌঁছার আগেই তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শিখ সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। এছাড়াও হামলাকারীদের একজনকে হত্যা করা হয়েছে। সূত্র: এএফপি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023