শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

এবার পার্টিতে মাদক নিয়ে গ্রেফতার আরেক বলিউড অভিনেতার ছেলে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

কিছু দিন আগেই মাদককাণ্ডে নাম জড়িয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। সম্প্রতি সেই মাদক মামলায় ছাড়পত্রও পেয়েছেন আরিয়ান।

এবার একই অভিযোগে বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতার করল পুলিশ।

কর্নাটকের বেঙ্গালুরুতে একটি রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হন সিদ্ধান্ত। তার সঙ্গে ওই পার্টি থেকে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
রবিবার রাতে বেঙ্গালুরুর একটি নামি হোটেলের পাবে ওই রেভ পার্টির আসর বসে। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পরে সিদ্ধান্তকে গ্রেফতার করে মাদকের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023