শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনে হামলা করে ‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন : মাখোঁ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি দাবি করেন, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলার কারণে এখন তিনি (পুতিন) ‘বিচ্ছিন্ন’।

গতকাল শুক্রবার ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শততম দিনে দেশটির স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বার্তাসংস্থা এএফপি ও আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘‘রাশিয়াকে ‘অপমানিত’ করা উচিত হবে না। আমরা কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে তা থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত করতে পারি।’’

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘আমি পুতিনকে বলেছিলাম যে তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন। আমি মনে করি, তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা এক জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়া একটি কঠিন পথ।’

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের বিষয়টি তিনি ‘বাতিল’ করেননি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট তৈরি করেছে।

এদিকে, পুতিন শুক্রবার বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকটের জন্য পশ্চিমাদের দোষারোপ করেছেন এবং ইউক্রেন থেকে শস্য রপ্তানির জাহাজগুলোর জন্য নিরাপদ পথের প্রস্তাবের পুনরাবৃত্তি করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023