শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় তাঁত ও বস্ত্রমেলার লটারির টিকিট নিয়ে কথা কাটাকাটিতে প্রাণ গেলো তরুণের

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

বগুড়ায় তাঁত ও বস্ত্রমেলার লটারির টিকিট কিনতে গেলে বনি (২২) নামের এক তরুণকে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমান বাবুর ছেলে নিহত বনি ।

কলোনির কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্রমেলায় লটারির টিকিট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে।

কলোনি বটতলা এলাকায় তাজ ফার্মেসির সামনে চেয়ার-টেবিল নিয়ে বসে টিকিট বিক্রি করছিল কয়েকজন যুবক। বনি সেখানে টিকিট কিনে তাদের টেবিলের সামনে থাকা বক্সে ফেলার সময় টিকিট বিক্রেতা এক যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ নিয়ে বিক্রেতা যুবকেরা এক হয়ে বনিকে মারধরের একপর্যায়ে তার মাথায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীদের তথ্য সংগ্রহ করে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023