শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রথমবার কিয়েভের বাইরে যুদ্ধের ময়দানে প্রেসিডেন্ট জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২

ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো কিয়েভের বাইরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের ময়দানে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। রোববার ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

কার্যালয়ের তথ্যানুযায়ী, উত্তরপূর্বের খারকিভ অঞ্চলের লড়াইয়ে সম্মুখসারির সেনাদের অবস্থান দেখেছেন প্রেসিডেন্ট। সেখানে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য জেলেনস্কি ইউক্রেনের সেনাদেরকে ধন্যবাদ জানান। এ সময় তিনি খারকিভের ধ্বংসাবশেষও পরিদর্শন করেন। তাকে ছবিতে বুলেট প্রুফ ভেস্ট পরে থাকতে দেখা গেছে।

বিবিসির এক ভিডিওতে দেখা যায়, জেলেনস্কিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। জেলেনস্কির দপ্তর টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে বলে জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যমটি।
তাতে ক্যাপশনে লেখা আছে, ‘খারকিভ এবং ওই অঞ্চলে ২২২৯ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা অঞ্চলটিকে পুনর্গঠন করব এবং প্রাণ ফিরিয়ে আনব। খারকিভ এবং অন্য সব শহরে-গ্রামে শয়তান হানা দিয়েছিল।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023