শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

গুগল ক্রোম ব্যবহারে ঝুঁকিতে ইলেকট্রনিক ডিভাইস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমে ১৩টি নতুন সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ৮টি ইউজারদের জন্য ঝুঁকিপূর্ণ। গুগল তাদের অফিসিয়াল ক্রোম ব্লগে এ তথ্য জানিয়েছে। গুগল জানায়, ক্রোমে ১৩টি সমস্যা দেখা দিয়েছে। এগুলো উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স ও ম্যাকওএস-এর জন্য ঝুঁকিপূর্ণ।

এ সমস্যা থেকে মুক্তি পেতে ইউজারদের ক্রোমের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার পরামর্শ দিয়েছে বিভিন্ন আইটি ফার্ম। অথবা সফটওয়্যারটি আপডেট করে নিতে হবে।

ব্যবহৃত ক্রোম নিরাপদ কি-না জানার উপায়-

ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করুন। এখানে এক্সিট ও ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অপশন পাবেন।

সেখানে সেটিংস অপশন খুঁজে পাবেন। এরপর হেল্পে ক্লিক করলে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনটি পেয়ে যাবেন। সেখানেই দেখতে পাবেন ক্রোম ভার্সনটি। 9101.0.4951.41- এই ভার্সন খুঁজে পেলে সফটওয়্যারটি আপডেট করে নিন।

যদি সেখানে নতুন ভার্সনটি খুঁজে না পান তবে ‘অ্যাবাউট গুগল ক্রোম’-এর পরে আপডেটের অপশনটি খুঁজুন। ব্যাস, নতুন ভার্সন আপডেট করে ক্রোম রিস্টার্ট করুন। এতেই ক্রোম ব্যবহারের পরেও আপনার ইলেকট্রনিক ডিভাইসসহ সকল ডাটা নিরাপদে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023