শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামের বুড়ইল ইউপিতে নৌকার মাঝি হলেন মোফাজ্জল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউপির নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন মোফাজ্জল হোসেন।
শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড বাদশার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করে। বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মৃত কোরবান আলী মন্ডলের ছেলে। তিনি গত ২০১৬ সাল হতে ২০২২ সাল পর্যন্ত ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে কর্মরত আছেন এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।
এরআগে ২০২১ সালের গত ২৬ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় বুড়ইল ইউনিয়ন পরিষদ বিভাজন সংক্রান্ত জটিলতার কারণে তফসিল ঘোষণা হয়নি। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে ও ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বুড়ইল ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। সকলের সহযোগীতায় আশা করছি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023