শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুলাভাইয়ের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই যুবকের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

মুন্সীগঞ্জে দুলাভাইয়ের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল জিসান ও ফাহিম নামের দুই যুবকের। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার উত্তর চরমুশুরা গ্রামের মানিক মিয়ার জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। পরে মানিক মিয়ার ছেলে জিসান দুলাভাইয়ের গাড়ি নিয়ে শুক্রবার গভীর রাতে তার দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে তিনটার দিকে তিন বন্ধু টঙ্গিবাড়ী উপজেলার পুরাবাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের গোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জিসান (১৯) ও ফাহিমকে (১৯) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে।
এ ঘটনায় অপর আহত বন্ধু জাহিদ হাসান (১৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023