শিরোনাম :

এবার কোকা-কোলা কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

টুইটার কেনার দু’দিন পর আবারও আলোচনায় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এবার জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা কিনে নেয়ার কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার সকালে এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও মাস্ক এমন ঘোষণা দেন। মাস্ক তার সংক্ষিপ্ত বার্তায় লিখেন, আবারও কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকা-কোলা কিনতে যাচ্ছি। যদিও এ বিষয়ে কোকা-কোলা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১৯৮৮ সালের নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছিলো—প্রথম দিকে কোকা-কোলা’য় কোকেন ব্যবহার করা হতো, কিন্তু ১৯০০ সালে তা বন্ধ করে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023