ঢাকায় পৌঁছেছেন জয়শঙ্কর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের জন্য নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর করতে ঢাকায় এসেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ভারতীয় বিমানবাহিনীর একটি স্পেশাল ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

সফরসূচি থেকে জানা যায়, জয়শঙ্কর বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার এবং নৈশভোজে অংশ নেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023