শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শিবগঞ্জে ঋণের টাকা দিতে না পেরে বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বগুড়ার শিবগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে রেহেনা বিবি (৪০) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেহেনা বিবি ওই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা জানান, রেহেনা বিবি মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়েকে সঙ্গে নিয়ে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার জন্য স্থানীয় দাড়িদহ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে রেহেনা বিবিকে মৃত ঘোষণা করা হয়। তার মেয়েকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে রেহেনা বিবির ভাই সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরে পেটের পীড়া রোগে ভুগছিলেন। তিনি অসুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়েকে সঙ্গে নিয়ে এক সঙ্গে বিষপান করেন। চিকিৎসা করে আমার বোনকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘স্থানীয় একটি এনজিও থেকে বোন কিছু টাকা ঋণ নিয়েছিল। কিন্তু সঠিক সময়ে সেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023