শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভ্যান চালক জুয়েল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ভ্যান চালক জুয়েল হোসেন। নাটোর জেলার সিংড়া উপজেলার শতকুড়ি গ্রামে তার বাড়ি। পরিবারের ৫ জন সদস্য নিয়ে তার সংসার। দীর্ঘ ৭ বছর ধরে তিনি ঢাকায় রিক্সা চালাতেন। কিছুদিন আগে তিনি গ্রামের বাড়ি এসে অটো ভ্যান কিনে চালানো শুরু করেন। সামনে ঈদ, একটি ফ্রিজ দরকার ছিলো তার। আস্থা রাখলেন ওয়ালটনে। গেলেন ওয়ালটনের নন্দীগ্রাম শো’রুমে। ওই ফ্রিজটি কিনেই তিনি পেয়ে গেলেন ঈদের ঝড়ো অফার। ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পান তিনি। সেই টাকায় জুয়েল হোসেন গরু ও জমি কেনার পাশাপাশি একমাত্র মেয়ের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় নন্দীগ্রাম পৌর শহরের ওয়ালটন প্লাজা চত্বরে চিত্রনায়ক আমিন খান ওই ক্রেতার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

নন্দীগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার শাহিন মিয়ার সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক আমিন খান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সুমন চন্দ্র বসাক, বগুড়া জোনের এরিয়া ম্যানেজার তৌফিকুর রহমান সুমেল প্রমূখ।

পুরস্কারপ্রাপ্ত জুয়েল হোসেন জানান, নন্দীগ্রাম ওয়ালটন প্লাজায় এসে মাত্র ২৯ হাজার ৭৯০ টাকা দিয়ে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে জীবনে প্রথম পুরস্কার পেলেন। ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছি, ভাবতেও অবাক লাগছে।
নন্দীগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার শাহিন মিয়া জানান, অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪ ঝড়ো অফার। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি কিনে ক্রেতারা হতে পারেন নিশ্চিত ক্যাশ ভাউচার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023