শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইসলামাবাদে সমাবেশের জন্য সমর্থকদের প্রস্তুত থাকতে বললেন ইমরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আরও একবার দলের শক্তির প্রদর্শন করল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এবার রাজধানী ইসলামাবাদে সমাবেশের জন্য নেতাকর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার লাহোরের গ্রেটার ইকবাল পার্কে পিটিআইয়ের বহুল আলোচিত সমাবেশে নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠসহ হাজারো মানুষ অংশ নেন। তারা স্লোগান দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থন জানান। এ সময় তারা বিদেশি প্রভুদের ছড়ি ঘোরানোর প্রতিবাদ এবং সার্বভৌমত্ব ও আত্মসম্মানবোধের প্রতি সমর্থন জানান।

সমাবেশে নতুন সরকারের বিষয়ে ইমরান বলেন, ‘আমরা কখনো এই আমদানি করা সরকারকে মেনে নেব না। বিরোধীদলের কর্মী-সমর্থকসহ যারা ‘বিদেশি প্রভুদের দাসত্ব থেকে মুক্তি’ চান, তাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।’ ইসলামাবাদে আসতে তার ডাকের জন্য অপেক্ষা করতে বলেন ইমরান।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও পুলিশের প্রতি সম্মান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি কোনো সংঘাত চান না। কিন্তু স্বাধীনতা আন্দোলন আরও জোরদার হবে। প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে নতুন নির্বাচনের ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকবেন। সমাবেশে উপস্থিত জনতাকে এ শপথ করান তিনি।

জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। অনাস্থা প্রস্তাবের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন এবং একের পর এক সমাবেশ করছে পিটিআই। দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023