শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বাদ দেয়া হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ি) পরীক্ষা নেয়া হবে না বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামে দেশের বিভিন্ন উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। আগামী বছর থেকে তা সব বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হবে না। ক্লাসে ধারাবাহিক মূল্যায়ন শুরু করা হবে।

চলতি বছরের পিইসি-ইবতেদায়ি পরীক্ষা নেয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর পরীক্ষা নেয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আমরা পরীক্ষায় গুরুত্ব দিচ্ছি না। পরীক্ষার চাইতে ক্লাসে ধারাবাহিক মূল্যায়নের প্রতি গুরুত্ব দিয়ে পরীক্ষাকেন্দ্রিক পড়ালেখা থেকে সরে আসার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পিইসি-ইবতেদায়ি পরীক্ষা হবে কি হবে না সে ধরণের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে চাই না। পরীক্ষার বিষয়ে ঘোষণা দিলে তারা শুধু পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এতে করে কোচিং বাণিজ্য শুরু হবে। তাই আগামী নভেম্বরের দুই-তিন মাস আগে এ বিষয়ে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023