শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার কিয়েভে ৯ শতাধিক মরদেহের সন্ধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ছেড়ে যাওয়ার পর ৯ শতাধিক বেসামরিক নাগরিকের মরদেহের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এদরে রুশ বাহিনী হত্যা করেছে বলেও দাবি দেশটির।

কিয়েভের আঞ্চলিক পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ জানান, কোনো কোনো মরদেহের সন্ধান পাওয়া যায় রাস্তায়। আর বাকিগুলো ছিল মাটিচাপা দেয়া অবস্থায়।

পুলিশের কাছে থাকা তথ্যের সূত্র উল্লেখ করে তিনি জানান, যেসব মরদেহ পাওয়া গেছে, এদের কেউ গুলিতে কেউ বা অন্যভাবে হামলার শিকার হয়ে মারা গেছেন।

পুলিশপ্রধান বলেন, আমরা বুঝতে পারছি, রাশিয়ার দখলদারির অধীনে মানুষকে কেবল রাস্তায় হত্যা করা হয়েছে। নিহত বেসামরিক মানুষের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। আমি জোর দিয়ে বলছি, এরা বেসামরিক লোক।

আন্দ্রি নেবিতোভ বলেন, যেসব মরদেহ আমরা খুঁজে পেয়েছি, সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য হস্তান্তর করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023