শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শ্রীলঙ্কা সঙ্কট: এবার অন্তবর্তী সরকারের প্রস্তাব দিল গোতাবায়ার শরীকরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের জোটে থাকা এক নেতাই এবার অন্তবর্তী সরকারের প্রস্তাব দিয়েছেন। অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় দেওয়া এই প্রস্তাবে গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসের বদলে নতুন কাউকে প্রধানমন্ত্রী করতে বলা হয়েছে।

গত সপ্তাহেই অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সর্বদলীয় সরকারের ডাক দিয়েছিলেন গোতাবায়া। তবে সেই ডাক বিরোধীরা প্রত্যাখান করে, উল্টো তার জোটের অন্যতম শরীক পদুজানা পেরামুনার ৪০ এমপি সরকার পক্ষ ছাড়ার ঘোষণা দেয়। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারান গোতাবায়া।

গোতাবায়ার জোটে থাকা জাথিকা হেলা উরুমায়া পার্টির নেতা উদয় গাম্মানপিলা প্রস্তাবিত অন্তবর্তী সরকারে ইস্যুতে বলেন, ‘আমাদের মূল প্রস্তাব হলো সর্বদলীয় কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এবং একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। সাথে তারা কাজ চালানোর মতো ছোট একটা মন্ত্রী পরিষদও নিয়োগ দেবে।’
তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচনের আগে আমরা এটা করতে চাই। আমরা অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে চাই।’

সূত্র, রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023