শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এশিয়ার সেরা ১০০ ইউনিভার্সিটি র‍্যাংকিং-এ নেই বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

এশিয়ার শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম। সম্প্রতি প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২২ থেকে এ তথ্য জানা গেছে। ২০১৯ সালের পর বাংলাদেশি কোনো বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকার সেরা ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে তুলছে।

বুধবার প্রকাশিত এই র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বের ৬৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ১৪২তম অবস্থানে। আগের ৩ বছরের তুলনায় আরও নিচে নেমে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংক।

এর আগে, ২০২১ ও ২০২০ সালে ১৩৫তম এবং ২০১৯ সালে তালিকার ১২৭তম স্থানে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়।

সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের মাত্র ১৩টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া প্রথম ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে নেই বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নাম।

বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে- ২০২তম অবস্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ২১৫তম স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে।

এছাড়া, ২৯১ থেকে ৩০০-এর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, ৩৫১ থেকে ৪০০-এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ৪৫১ থেকে ৫০০-এর মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬০১ থেকে ৬৫০তম অবস্থানের মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023